নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০১৫ ১৭:৩৯

শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধায় প্রিয় বাবুল দাকে বিদায়

ছবি ফেসবুক থেকে সংগৃহিত

সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় বিদায় জানানো হলো সিলেটের প্রবীন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হেমচন্দ্র ভট্টাচার্যকে। আজ সকালেই সিলেট নগরীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সিলেটের সংস্কৃতিকর্মীদের প্রিয় বাবুল দা।

আজ বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে হেমচন্দ্রের মরদেহ দিয়ে আসা হয়। প্রায় আধঘন্টার শহীদ মিনারে রাখা হয় মরদেহ। এসময় বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ তাকে ফুলেল শ্রদ্ধা জানান। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় চালিবন্দরস্থ মহাশশ্মানঘাটে। সেখানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট সিটি করপোরেশন, শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, কমিউনিষ্ট পার্টিসহ বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক ও রাজনৈতিক সংগঠন হেমচন্দ্রকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করে। এসময় বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও হেমচন্দ্র ভট্টাচার্যকে শেষ দেখার জন্য শহীদ মিনারে জড়ো হন।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এই শ্রদ্ধার্ঘ প্রদান অনুষ্ঠানটির আয়োজন করে। প্রতি্ষ্ঠালগ্ন থেকে দীর্ঘকাল এই সংগঠনটির প্রদান পরিচালকের দায়িত্ব পালন করে হেমচন্দ্র। ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও সভাপতি।

নাট্য ও আবৃত্তিশিল্পী হেমচন্দ্র ভট্টাচার্য দীর্ঘদিন জটিল রোগে ভোগে আজ সকালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। সিলেটের সংস্কৃতিকর্মীদের অভিভাবক তুল্য এই ব্যক্তির প্রয়ানে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য

আলোচিত