২৫ জুন, ২০১৮ ১৮:৪১
সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে ২৭ জুন বুধবার সকাল ১১টায় তালতলাস্থ হোটেল গুলশানে এক বিশেষ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৫ জুন) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
সভায় সিলেট মহানগর যুবলীগের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার ও যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিম।
আপনার মন্তব্য