২৭ জুন, ২০১৮ ১৭:৫৮
আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২০নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. আব্দুল গফফার।
বুধবার (২৭ জুন) দুপুরে সিলেট আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমানের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরব্বী মসউদ আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহসভাপতি ও ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, করিম উল্লাহ মার্কেটের সত্ত্বাধিকারী ছানা উল্লাহ ফাহিম, মাহবুব উল্লাহ মবু, বন্দরবাজার বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মন্তব্য