সিলেটটুডে ডেস্ক

২৮ জুন, ২০১৮ ০০:০৮

সিলেটে কিডনী ফাউন্ডেশনের উদ্বোধন ২০ জুলাই

জাতীয় কিডনী ফাউন্ডেশন ঢাকার সরাসরি তত্ত্বাবধানে ‘কিডনী ফাউন্ডেশন’ সিলেট শাখার উদ্বোধন হতে যাচ্ছে আগামী ২০ জুলাই। দেশ বিদেশের বিশিষ্ট কিডনী চিকিৎসকগণ এই শাখার সাথে সম্পৃক্ত হয়েছেন।

প্রথমে এই ফাউন্ডেশনের চিকিৎসা ব্যবস্থা উপশহরস্থ রোজভিউ হোটেল এর পাশে ‘সৈয়দ প্লাজার’ ৪র্থ তলায় অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠার সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এই শাখার উদ্বোধন উপলক্ষে আগামী ২১-২২ জুলাই ঢাকা-আমেরিকা ও সিলেটের বিশিষ্ট কিডনী চিকিৎসকগণের সমন্বয়ে একটি ‘কিডনী ক্যাম্প’ অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে মোট ৬/৭ জন কনসালটেন্ট অংশগ্রহণ করবেন। কিডনী বিষয়ক জটিল রোগীদের চিকিৎসার জন্য তথ্য নিয়ে ১৬-১৯ জুলাইয়ের মধ্যে উপরে উল্লেখিত সেন্টারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা হয়েছে। রেজিস্ট্রেশনের সময় রোগীর পক্ষে পূর্ব চিকিৎসার তথ্য নিয়ে যে কোন ব্যক্তি রেজিস্ট্রেশন করতে পারবেন।

আপনার মন্তব্য

আলোচিত