১০ জুলাই, ২০১৮ ১৭:২৮
সিলেট নগরীর বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১০ জুলাই) বিকেলে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তারের নেতৃত্বে নগরীর জিন্দাবাজারের মোতালিভ ভিলায় দি গ্লোব ফার্মেসী এন্ড সার্জিকেলে অভিযান চালানো হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ওই ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পরে নগরীর স্টেডিয়াম মার্কেট এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালায় একই ভ্রাম্যমাণ আদালত।
অভিযান চলাকালে ড্রাগ সুপার মো. শফিকুল ইসলামসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য