১০ জুলাই, ২০১৮ ২০:২০
মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে দুইশ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি করে তাদের নিকট থেকে দুইশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের মৃত আরাফাত আলীর ছেলে মো. নুরুল ইসলাম (৪৫) ও মৃত মুকবিল হোসেনের ছেলে আব্দুস ছত্তার (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৯ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় দক্ষিণভাগ বাজার এলাকার অদূরে দুই ব্যক্তি গাঁজা বিক্রি করছে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মো. নুরুল ইসলামের বসত ঘরে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার (১০ জুলাই) বিকেলে বলেন, ‘এদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
আপনার মন্তব্য