সিলেটটূডে ডেস্ক

১০ জুলাই, ২০১৮ ২৩:৩০

মেয়র প্রার্থী সেলিমের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন বুধবার

আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক কমিটি মনোনীত মেয়র পদপ্রার্থী বদরুজ্জামান সেলিমের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হতে যাচ্ছে বুধবার (১১ জুলাই)।

মঙ্গলবার (১০ জুলাই) বিকেলে সেলিমের সমর্থনে নাগরিক কমিটির এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী (বুধবার) সন্ধ্যার পর দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে নগরীর শাহী ঈদগাহে মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিমের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হবে।

এতে নগরীর ২৭টি ওয়ার্ডের সর্বস্তরের জনতার উপস্থিতি ও দোয়া কামনা করেছেন নাগরিক কমিটি সিলেটের পক্ষে হাজী সাইস্তা মিয়া ও হাজী শোয়েব আহমদ।

এদিকে মঙ্গলবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বাস গাড়ী প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করে নগরীর বিভিন্ন এলাকায় আনুষ্ঠানিক গণসংযোগের সূচনা করেন বদরুজ্জামান সেলিম।

আপনার মন্তব্য

আলোচিত