০৪ আগস্ট, ২০১৮ ১৩:৫১
নিরাপদ সড়কের দাবীতে মৌলভীবাজারে বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ চলছে।
শনিবার (৪ আগস্ট) সকাল ১১টা থেকে জেলার বিদ্যালয় ও কলেজের ছাত্র-ছাত্রীরা মিছিল দিয়ে চৌমোহনা চত্বরে এসে অবরোধে মিলিত হয়।
এতে একে একে যোগ দেয় মৌলভীবাজার সরকারি কলেজ, সরকারী উচ্চ বিদ্যালয়, শাহ মোস্তফা কলেজ, কাশীনাথ আলাউদ্দিন স্কুল ও কলেজ, পলিটেকনিক কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেয়। ছাত্রদের পাশাপাশি অনেক অছাত্রদেরকেও আন্দোলনে দেখা যায়। দুপুর ১ টার দিকে আন্দোলনকারীরা বিভিন্ন দিকে ভাগ হয়ে চলে যায় তবে একটি অংশ চৌমোহনা পয়েন্টে অবস্থান করছে।
শিক্ষার্থীরা এ সসময় উই ওয়ান্ট জাস্টিস, নৌ মন্ত্রীর পদত্যাগ চাই, নিরাপদ সড়ক চাই ইত্যাদি স্লোগান দেয় । এবং বিভিন্ন স্লোগান লেখা প্লেকার্ড নিয়ে বহন করে।
আন্দোলনের স্থানের পাশেই সতর্ক অবস্থানে আছে মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদসহ পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
আপনার মন্তব্য