সুনামগঞ্জ প্রতিনিধি

০৬ আগস্ট, ২০১৮ ১৭:০৭

সুনামগঞ্জে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও সভা

‘নিরাপদে চালাই গাড়ি, ট্রাফিক আইন মেনে চলি’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে ট্রাফিক সপ্তাহ ২০১৮ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ আগস্ট) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা পুলিশের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের ট্রাফিক পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শফিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন্নবী, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ, সুনামগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর মো. সামছুল আলম, সদর ওসি (তদন্ত) মো. আব্দুল্লাহ আল মামুন, ডিবি ওসি মো. মুক্তাদির হোসেন, ডিআইও টু মো. আব্দুল লতিফ প্রমুখ। ট্রাফিক সপ্তাহে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশ নেন।

বক্তারা বলেন, ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো হলে অনেকাংশে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব। এজন্য গাড়িগুলোর রোড পারমিট, প্রশিক্ষনপ্রাপ্ত ড্রাইভারদের বৈধ লাইসেন্স থাকা এবং সর্তকতার সাথে যাত্রী পরিবহণের ক্ষেত্রে চালকদের সচেতনতার কোন বিকল্প নেই। পাশাপাশি সাধারণ জনগণ রাস্তা দিয়ে হঠাৎ করে দৌড় দেয়া ট্রাফিক আইন না মানা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এজন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তারা।

আপনার মন্তব্য

আলোচিত