জামালগঞ্জ প্রতিনিধি

০৬ আগস্ট, ২০১৮ ১৮:৫৫

জামালগঞ্জে মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক গোলটেবিল বৈঠক

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ আগস্ট) সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ও পিচ পেশার গ্রুপ ও বিকশিত নারী নেটওয়ার্ক এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার পিচ পেশার গ্রুপ এর সমন্বয়কারী ও সুজন এর সভাপতি মো. মিছবাহ উদ্দিন।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট এর আঞ্চলিক সমন্বয়কারী মো. আব্দুল হালিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা মহিলা পরিষদের সভাপতি শেখ আয়শা আক্তার, সুজন এর সহসভাপতি অঞ্জন পুরকায়স্থ, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক শাহানা আল আজাদ, বিকশিত নারী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মনোয়ারা।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহিলা পরিষদের নেত্রী দীপক শ্রী, মাধবী পাল চৌধুরী, বিকশিত নারী নেটওয়ার্ক এর সদস্য কমলা রানী, পলি রানী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুকবুল হোসেন আফিন্দী, উপজেলা কৃষক লীগের আহবায়ক আলী আমজাদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আলমগীর কবির, উপজেলা ছাত্রলীগ নেতা স্বাধীন তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি বিএনপির সভাপতি আলী আক্কাস মুরাদ, উপজেলা ছাত্রদল নেতা মইনুল ইসলামসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, রাজনীতি যার যার, দেশ হল সবার। সকলে মিলে জামালগঞ্জকে একটি আদর্শ উপজেলা গড়তে চাই এতে সকলের সমন্বয় থাকতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত