গোলাপগঞ্জ প্রতিনিধি

০৭ আগস্ট, ২০১৮ ১৩:০৬

গোলাপগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমান আদালত চালিয়ে বিভিন্ন যানবাহন ও মুদি দোকানকে জরিমানা করা হয়েছে। সোমবার (৬ আগস্ট) উপজেলার পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজেস্ট্যাট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যনার্জি।

জানা যায়, যানবাহন ও মুদি দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে জরিমানা করা হয় সাড়ে ১০ হাজার টাকা।

অভিযানে দোকানের লাইসেন্স ও খাদ্যপণ্যের মূল্য তালিকা না থাকায় ইমা ট্রেডার্সকে ১ হাজার, হাসান এন্ড ফরহাদ ট্রেডার্সকে ২ হাজার টাকা, বিলাল ট্রেডার্সকে ১ হাজার টাকা, পাল ট্রেডার্সকে ২হাজার টাকা ও সনি ভেরাইটিজকে জরিমানা করা হয় ১ হাজার টাকা। অপরদিকে বিভিন্ন যাবাহনে লাইসেন্স না থাকায় ২ হাজার পাচঁ শত টাকা জরিমানা আদায় করেন। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল আলম সিদ্দিকী ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত