১৬ অক্টোবর, ২০১৮ ০০:৩০
সিলেটের গোয়াইনঘাট তামাবিল সীমান্ত দিয়ে ভারতীয় এক নাগরিককে ফেরত দিয়েছে বাংলাদেশী পুলিশ।
ফেরত পাঠানো ব্যক্তি ভারতের আসাম রাজ্যের শিলচর জেলার কাচার এলাকার রাজ বল্লব সিং এর ছেলে শ্রী কৃষ্ণ চরণ সিং।
সোমবার (১৫ অক্টোবর) বিকেলে তামাবিল স্থল বন্দরের চেক পোস্ট দিয়ে তামাবিল ইমিগ্রেশন পুলিশ থাকে ভারতীয় পুলিশ বাহিনীর কাছে হস্তান্তর করে। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সদস্যরা উপস্থিত ছিলেন।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া সীমান্ত দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে গত বছরের ১০ মে শ্রী কৃষ্ণ চরণকে আটক করে বাংলাদেশ পুলিশ। এর পর প্রায় দেড় বছর কারাভোগ শেষে গতকাল সোমবার তামাবিল চেক পোস্ট দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ তাকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এস আই সৈয়দ মওদুদ আহমদ রুমি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য