শ্রীমঙ্গল প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০১৮ ১৪:৩৬

শ্রীমঙ্গলে বিশ্ব খাদ্য দিবস পালিত

‘কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০-এ ক্ষুধামুক্ত বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস ২০১৮। দিবসটিকে সামনে রেখে নানা কর্মসূচি গ্রহণ করে শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিস।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন মোনালিসা সুইটি।

আপনার মন্তব্য

আলোচিত