১৬ অক্টোবর, ২০১৮ ১৫:৩২
"কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০- এ ক্ষুধামুক্ত বিশ্ব" শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে সিলেটের বালাগঞ্জে বিশ্ব খাদ্য দিবস-২০১৮ পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সকাল ১১টায় বালাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হকের সভাপতিত্বে ও মো. আবুল কাশেমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. সৈয়দ আলী আসগর।
সভায় বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আহমদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কায়সার ইকবাল।
আপনার মন্তব্য