কমলগঞ্জ প্রতিনিধি

১৬ অক্টোবর, ২০১৮ ১৭:৩৫

কমলগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত

মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় 'কর্ম গড়ে ভবিষ্যৎ, কর্মই গড়বে ২০৩০ এ ক্ষুধা মুক্ত বিশ্ব' এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়।

শতাধিক কৃষকের উপস্থিতিতে র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সামছুউদ্দীন আহমেদের সভাপতিত্বে ও শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুর নাহার পারভীন, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা কনক লাল সিংহ, মুহিবুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত