ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০১৮ ১৯:০০

ফেঞ্চুগঞ্জে বেইলি ব্রিজে দুর্ঘটনার কবলে মাইক্রোবাস

সিলেটের ফেঞ্চুগঞ্জের সিলেট-মৌলভীবাজার মহাসড়কের ফরিদপুর নামক স্থানের বেইলি ব্রিজে মারাত্মক দুর্ঘটনার শিকার হয় সিলেটগামী একটি মাইক্রোবাস। ঢাকা মেট্রো -চ- ১৩-৭২২৭। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে বেইলি ব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী কাপ্তান আহমদ জানান, রাজনগর পূজা মণ্ডপে ঘুরতে যাওয়া ৭ জনকে নিয়ে সিলেট যাচ্ছিলো মাইক্রোবাসটি। বেইলি ব্রিজে উঠার সময় মাইক্রোবাসে বেইলি ব্রিজের লোহার রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসের সামনের অংশের দিকে রেলিংয়ের লোহা মাইক্রোবাস ভেঙে ঢুকে যায়। এতে মাইক্রোবাসের সামনের সিটে বসা একজন যাত্রী আহত হন। পরে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। তবে আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার ব্যাপারে সিলেট সড়ক ও জনপথ বিভাগের কর্মকতা নুরুল মজিদ বলেন, ব্রিজটি সংস্কার করা হয়েছে কিন্তু প্রয়োজনে আরো কাজ করা হবে।

এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ অঞ্চলের ট্রাফিক সদস্য বেলাল আহমেদ জানান দুর্ঘটনার শিকার গাড়িটি ফেঞ্চুগঞ্জ থানার হেফাজত আছে।

আপনার মন্তব্য

আলোচিত