২০ অক্টোবর, ২০১৮ ১২:১২
সিলেট-১ আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভোটাধিকার ফিরিয়ে আনতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগে প্রতিটি ঘরে ঘরে জাগরণ সৃষ্টি করতে হবে।
শুক্রবার (১৯ অক্টোবর) রাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় ঝর্ণারপাড় এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বাংলাদেশে কোন নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। শেখ হাসিনা ভীত হয়ে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা করছে। কিন্তু কোনদিনই এটা সম্ভব হবে না। জাতি আজ আওয়ামী নৈরাজ্য ও অপশাসন থেকে মুক্তি চায়। ব্যবসায়ী আন্দোলন, কোটা আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, শ্রম আন্দোলন সহ প্রতিটি স্তরে আজ মানুষ আন্দোলন মুখী। দেশের এই ক্রান্তিলগ্নে সকল শ্রেণি পেশার মানুষ, ছাত্র-ছাত্রী সহ আপামোর দেশবাসীকে নিয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে এ সরকারের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
ব্যবসায়ী মঞ্জুর আহমদ সুলেক মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা আব্দুল মুনিম এবং সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক অলি চৌধুরীর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি আজিজ উদ্দিন চেয়ারম্যান, মহানগর মহিলা দলের সভানেত্রী জাহানারা ইয়াসমিন, মাওলানা হাফিজ আফতাব আহমদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, আব্দুস সোবহান, আব্দুর রহমান, পাখি মিয়া, আলতু মিয়া, ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খান, মানিক মিয়া, যুবদল নেতা শাহ নেওয়াজ বক্ত তারেক, শাহিবুর রহমান সুজান, মোবারক হোসেন ফাত্তাহ, আমজাদ হোসেন, মঞ্জুরুল আলম, লুদু মিয়া, শাহীন আহমদ, ফখরুল ইসলাম, ইরাদ আহমদ, মাছুম আহমদ, এনামুল হক শামীম, লুৎফুর রহমান, কয়েছ আহমদ, হানিফ আহমদ, আলী আকবর রাজন, দুলাল রেজা, আরিফ আহমদ, ইমরান আহমদ, তাজুল ইসলাম, ইমন আহমদ, মঞ্জু আহমদ, সাঈদ হোসেন, রাজন ভট্টাচার্য, নজমুল ইসলাম, শেখ সোহান, মাহি, আফজাল, শাকিল প্রমুখ।
আপনার মন্তব্য