হবিগঞ্জ প্রতিনিধি

২২ অক্টোবর, ২০১৮ ১৫:৩১

হবিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

'আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো' এই স্লোগানকে সামনে নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) সকালের হবিগঞ্জ বিআরটিএ এর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আসলে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাবেল, বিআরটিএর কর্মকর্তা চন্দন মনি পাল।

র‌্যালিতে বিভিন্ন যানবাহনের শ্রমিক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নেয়।

আপনার মন্তব্য

আলোচিত