সিলেটটুডে ডেস্ক

২২ অক্টোবর, ২০১৮ ১৫:৫৫

সিলেটে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচী মঙ্গলবার

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান সরকারের পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, বর্তমান নির্বাচন কমিশনের পুনর্গঠন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রবর্তন সহ নির্বাচন ব্যবস্থার সংস্কারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে দেশব্যাপী আগামীকাল ২৩ অক্টোবর মঙ্গলবার গণ অবস্থান কর্মসূচী পালিত হবে।  

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার উদ্যোগে আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হবে।

সিলেট জেলা সিপিবি সভাপতি হাবিবুল ইসলাম খোকা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন সুমন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর এক যুক্ত বিবৃতিতে আগামীকাল মঙ্গলবারের অবস্থান কর্মসূচী সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত