১৯ জানুয়ারি, ২০১৫ ১৩:২৭
রাজনৈতিক কর্মসূচীর নামে সাধারন মানুষের উপর নির্যাতন-অত্যাচারের প্রতিবাদে সিলেটে ৩৬ ঘন্টা অনশন কর্মসূচী পালন করছেন কয়েকজন শিক্ষার্থী।
'আমরা কয়েকজন বাংলাদেশী' ব্যানারে আজ সকাল ন’টা থেকে নগরীর চৌহাট্টা পয়েন্টে এ অনশন শুরু হয়।
অনশনকারীরা জানান, অবিলম্বে সাধারন জনগনের উপর চলমান অত্যাচার বন্ধে
কার্যকর ব্যবস্থা নেয়া এবং দু’বছরে ২০০’র বেশি সাধারন মানুষ হত্যার ঘটনায়
সরকার ও বিরোধী রাজনৈতিক জোটগুলোকে ক্ষমা চাওয়ার দাবীতে এ কর্মসূচী পালন
করছেন তারা। এছাড়াও রাজনৈতিক কারনে সাধারন মানুষের উপর নির্যাতন বন্ধে
জোটগুলিকে অংগীকারবদ্ধ হওয়ার দাবীও করছেন অনশনকারীরা।
কর্মসূচীর আওতায় আগামী বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন করবেন তারা।
আপনার মন্তব্য