কুলাউড়া প্রতিনিধি

২৩ জুলাই, ২০১৫ ১৬:৫৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও মেয়ের মৃত্যু

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার রাওগাঁও ইউনিয়নের রাতগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে ওই গ্রামের শফিক মিয়া (৬০) ও তার মেয়ে রিপা (২৫) বাড়ির ফ্রিজ পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

রাওগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত