২৪ জুলাই, ২০১৫ ০১:৫৯
গত ৮ দিন ছেলেটি সিলেটের ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। বয়স আনুমনিক ১৬। দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়ে ভর্তি হয় হাসপাতালটিতে। ছেলেটির কথা বলতে পারে না। তার নাম পরিচয়ও জানেন না চিকিৎসকরা। ৮ দিন ধরে কেউ তার খোঁজ নিতেও আসেন নি হাসপাতালে।
চিকিৎসকদের ধারণা, ছেলেটি বাক প্রতিবন্ধি। চিকিৎসাধীন এই কিশোরের পরিচয় খোঁজছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের দায়িত্বরতরা জানান, গত ১৬ জুলাই এই কিশোরকে ওসমানী হাসপাতালে ভর্তি হয়। অজ্ঞাত পরিচয় কয়েকজন তাকে হাসপাতালের বারান্দায় রেখে চলে যায়।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুস সালাম জানান, ছেলেটি হয়তো কোথাও দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়েছে। তার পায়ের জখম গুরুতর। এ ছাড়া শরীরের আর কোথাও আঘাত নেই। ছেলেটি কিছুই বলতে পারছে না।
আপনার মন্তব্য