২০ জানুয়ারি, ২০১৫ ১৮:৩১
সিলেট নগরীর দর্শনদেউড়ি থেকে ছাত্রদলের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে অবরোধ ও সিলেটে ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে মিছিল বের করার প্রস্তুতিকালে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন- শামীম আহমদ, সালাউদ্দিন, কাওসার আহমদ, মঞ্জুর আহমদ। বাকি দুজনের নাম জানা যায়নি।
বিমানবন্দর থানার সহকারি কমিশনার (এসি) মোল্লা শাহিনের নেতৃত্বে এসআই শফিকুল ইসলাম, এসআই ইয়াসিন আহমদ, এএসআই রিপন তাদেরকে আটক করেন।
এ ব্যাপারে এসি মোল্লা শাহিন জানান, নাশকতার উদ্দেশ্যে আটককৃতরা জড়ো হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
আপনার মন্তব্য