০৩ আগস্ট, ২০১৫ ১৭:৪৩
ক্যারি অন সিস্টেম পুনর্বহালের দাবিতে সিলেটে মিছিল ও স্বাস্থ্যমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
আজ দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর চৌহাট্টস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিলেটের ৫টি মেডিকেল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে দরগাহ গেইটস্থ সিভিল সার্জনের অফিসে যান। সেখানে সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমানের কাছে তারা স্বাস্থ্যমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন আন্দোলন কর্মসূচির সমন্বয়ক ওসমানী মেডিকেল কলেজের ৫২তম ব্যচের ছাত্র আরাফাত রহমান ও তানিয়া ইয়াসমিনসহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ, পার্কভিউ মেডিকেল কলেজ এবং নর্থইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
এর আগে শিক্ষার্থীরা মানববন্ধন, মিছিল ও সংবাদ সম্মেলন করে ক্যারি অন সিস্টেম পুনর্বহালের দাবি জানান।
আপনার মন্তব্য