সুনামগঞ্জ প্রতিনিধি

০৯ আগস্ট, ২০১৫ ২২:৩২

ছাত্রীর বিরুদ্ধে ফেইসবুকে অশ্লীল প্রচারণা, যুবকের কারাদন্ড

সুনামগঞ্জে ফেইসবুকে এক কলেজ ছাত্রীকে নিয়ে অশ্লীল প্রচারণার দায়ে ভ্রাম্যমাণ আদালত এক বখাটেকে ৬মাসের কারাদন্ড দিয়েছেন। রোববার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহসিনা বেগম শহরের পশ্চিম হাসননগর উপত্যকা আবাসিক এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে মনির হোসেন শিপন (২৩)কে এই দন্ডদেন।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের এক ছাত্রীকে কলেজে আসা যাওয়ার পথে উত্যক্ত্য করতো শিপন। দুই তিনদিন আগে সে তার ফেইসবুক একান্ট থেকে ওই ছাত্রীর ছবি দিয়ে নোংড়া প্রচারণা চালায়। এ ঘটনায় ওই ছাত্রীর ভাই শনিবার সন্ধ্যায় বখাটে শিপনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রোবার দুপুরে বাসা থেকে শিপনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন।

সদর থানার এসআই পবিত্র বলেন, ফেইসবুকে ছাত্রীর বিরুদ্ধে নোংড়া প্রচারণা চালানোয় যুবককে ৬ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আপনার মন্তব্য

আলোচিত