১০ আগস্ট, ২০১৫ ২২:৪৮
হবিগঞ্জের সরকারি বৃন্দাবন কলেজে দুই যুবকের বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
কলেজের শিক্ষার্থীরা জানায়, সোমবার সকালে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র জুটনের সাথে জেকে এন্ড এইচকে হাইস্কুল এন্ড কলেজের ছাত্র হানির ঝগড়া হয়। এর জের ধরে দুপুর ১২টায় উভয়ের পক্ষ নিয়ে দু’দল যুবক কলেজ ক্যাম্পাসে হামলা-পাল্টা হামলায় লিপ্ত হয়। এতে স্থানীয় দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার স্টাফ রিপোর্টার এ এম শাহ আলমসহ ৫ জন আহত হয়। আহত শাহ আলমকে আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসময় কলেজে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
আপনার মন্তব্য