সিলেটটুডে ডেস্ক

১০ আগস্ট, ২০১৫ ২২:৫৩

আদিবাসী দিবস উপলক্ষ্যে একডো ও সনাকের আলোচনা সভা

আদিবাসী জাতিসমুহের জীবনধারা উন্নয়ন নিশ্চিতকরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-সিলেট এবং এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) এর আয়োজনে সম্প্রতি সিটি কর্পোরেশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি মোঃ ইরফানুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর পরিচালনায় সভার শুরুতে দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন একডো’র নির্বাহী পরিচালক লক্ষীকান্ত সিংহ।

আলোচনা সভায় এ বছরের প্রতিপাদ্যের আলোকে প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফয়সল আহম্মদ। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি ও সাবেক পিপি এ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।

সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা সিলেট বিভাগের সভাপতি অনিল কিষণ সিংহ, বাংলাদেশ মণিপুরী মহিলা সমিতির সভাপতি এস রীনা দেবী, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি এ কে শেরাম, পাত্র সম্প্রদায় কল্যান পরিষদের নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের সভাপতি এডভোকেট মোহিত লাল ধর, টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার রাজেশ আধিকারী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারি অধ্যাপক আবুল কাশেম চৌধুরী ও ইসমাইল হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত