১৬ আগস্ট, ২০১৫ ০০:১১
যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে সিলেট মহানগর আ্ওয়ামী লীগ। শনিবার নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। শোক দিবস উপলক্ষ্যে ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনিমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা করা হয়।
সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন মহানগর আ্ওয়ামী লীগের নেতারা। মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের নেতৃত্বে এ পুষ্পস্তবক অর্পন করা হয়।
সাড়ে ১১ টা থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে দুঃস্থদের মাঝে শিরনি বিতরণ করা হয়। এছাড়া দিনভর বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বঙ্গবন্ধুর ভাষণ, হামদ-নাত প্রচার, মসজিদে মসজিদে বিশেষ দোয়া, মন্দির গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থণা করা হয়।
দুপুর ১টায় শাহজালাল (র.) দরগাহ মসজিদে জাতীর জনকসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। এরপর দরগাহ প্রাঙ্গণে শিরণি বিতরণ করা হয়। এসময় আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সবঅপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিুকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, সহ-সভাপতি আশফাক আহমদ, সিরাজুল ইসলাম, এডভোকেট মফুর আলী, এডভোকেট রাজ উদ্দিন, তুহিন দাস মিকন, মোশারফ হোসেন, আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, নূরুল ইসলাম পুতুল, এ টি এম এ হাসান জেবুল, কিশোর কুমার কর, জগদীশ দাস, তপন মিত্র, এডভোকেট শামসুল ইসলাম, আব্দুল রহমান জামিল, সৈয়দ শামীম আহমদ, আজহার উদ্দিন জাহাঙ্গীর, ফাহিম আনোয়ার চৌধুরী, প্রিন্স সদরুজ্জামান, ফরহাদ বকস, জুবের খান, শাহানারা বেগম, দিবাকর ধর রাম, এডভোকেট গোলাপ সোবহান চৌধুরী দিপন, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, জাফর চৌধুরী, এডভোকেট জসিম উদ্দিন, আবুল কাহের ইজু, আব্দুল গফ্ফার খান উনু, নাজমুল ইসলাম এহিয়া, এডভোকেট জুনেল আহমদ, সালেহ আহমদ সেলিম, মকসুদ বকত, আব্দুল মুকিত, এডভোকেট ফারুক আহমদ চৌধুরী, আকবর আলী, আজম খান, জামাল আহমদ চৌধুরী, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, আব্দুস সোবহান প্রমুখ।
এরপর বিকেল ৫ টায় কবি নজরুল ইসলাম অডিটরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান-এর সভাপতিত্বে সভার শুরুতে ’৭৫’র ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল সদস্যের সম্মানে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
আপনার মন্তব্য