১৬ আগস্ট, ২০১৫ ২০:১৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
বেলা সাড়ে ১২টায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের হবিগঞ্জ রোডস্থ দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের কার্য নির্বাহী সদস্য ফজলু রহমান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম.এ মনির ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম,এ মান্নান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছালিক হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, ও সাধারণ সম্পাদক সালেহ আহমদ চৌধুরীসহ আরো অনেকে।
এছাড়াও প্রত্যেক ইউনিয়ন যুবলীগের সভাপতি, সম্পাদকসহ কার্যকরী নেতৃবৃন্দ, পৌর যুবলীগের প্রত্যেক ওয়াডের সভাপতি, সম্পাদক উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য