সিলেটটুডে ডেস্ক

১৬ আগস্ট, ২০১৫ ২১:৩৯

সিসিকের ড্রেন পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর ছড়া, খাল, ড্রেন পরিস্কার পরিচ্ছন্নতা কাজ অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় রোববার সিলেট নগরীর বন্দরবাজার দূর্গা কুমার স্কুলের সামন থেকে শুরু হয়েছে ড্রেন পরিস্কার পরিচ্ছন্নতা কাজ।

রোাবার সকালে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মকান্ড ঘুরে দেখেন সিটি কর্পোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নূর আজিজুর রহমান, চীফ কনজারভেন্সী অফিসার মো. হানিফুর রহমান, কনজারভেন্সী ইন্সপেক্টর আনোয়ার হোসেন।

এসময় চীফ কনজারভেন্সী অফিসার মো. হানিফুর রহমান জানান সিটি কর্পোরেশন দূর্গা কুমার স্কুলের সামন থেকে ড্রেন পরিস্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করেছে তা পৌর বিপন্নীর সামনে গিয়ে শেষে হবে। নগরীর জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের এ উদ্যোগে অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত