১৬ আগস্ট, ২০১৫ ২২:৩৬
মৌলভীবাজার ১ (বড়লেখা-জুড়ী) আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য ও প্রাক্তন প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর আহবানে বিএনপির নেতা-কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৫ আগস্ট বিকেলে পানিদারস্থ বিএনপি নেতা মঈদ আহমদ চৌধুরীর বাড়িতে মতবিনিময় সভায় উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জনাব মইন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে এবাদুর রহমান চৌধুরী বলেন, বর্তমান সরকার বিএনপির উপর নির্যাতনের ষ্ট্রিম রোলার চালাচ্ছে। গোটা দেশকে গণতান্ত্রিক অধিকার থেকে বি ত করছে এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপর জেল, জুলুম হুলিয়ার দ্বারা নির্যাতন চালানানো হচ্ছে। এমন পরিস্থিতেতে বিএনপি সাংগঠনিক ভাবে নিজেদেরকে ঐক্যবদ্ধ করে সংগঠনের কার্যক্রম চাঙ্গা করা ছাড়া অন্য কোন বিকল্প নেই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলকে সংগঠিত করে চলমান আন্দোলন বেগবান করা এবং জনগনের ভোটাধিকারসহ ন্যায্য সকল অধিকার আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই মুহুর্তে দলে কোন বিশৃঙ্খলতা করলে পরিনামে তা শত্রুর হাতকে সাহায্য করবে।
তিনি, সর্বস্তরের নেতাকর্মীদেরকে সকল ভেদা-ভেদ ভূলে দল ও দেশের স্বার্থে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্মেলনের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের আহবান জানান।
এছাড়া তিনি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সারা দেশের জেলা, উপজেলাসহ সর্বস্থরের নেতাকর্মীদের উপর দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও আহবান জানান।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মুহিবুর রহমান ফারুক, সহ-সভাপতি মুজিবুর রাজা চৌধুরী, জয়নাল আবেদীন চেয়ারম্যান, কমর উদ্দিন, উপজেলা বিএনপির মহিলা নেত্রী ভাইস চেয়ারম্যার রেহানা বেগম হাছনা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দারাদ আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তুতিউর রহমান, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালিক, পৌর বিএনপি নেতা আবুল হোসেন গিয়াস, সাইফুল ইসলাম খোকন, বিএনপি নেতা আইনুল ইসলাম, যুবদল নেতা ইকবাল হোসেন, আব্দুল হাফিজ ললন, মতিলাল দাস, সরফ উদ্দিন নবাব, নিজাম উদ্দিন, মখলিছুর রহমান, মাতাব উদ্দিন, ইমাম উদ্দিন, হাজী সেলিম, সাব্বির আহমদ, নাঈম উদ্দিন, আব্দুর রহমান, হারুন রশীদ প্রমুখ।
সভায় কেন্দ্রীয় কমিটির নির্দেশে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের লক্ষ্যে ও দলের বিরোধ নিষ্পত্তির জন্য জনাব মুহিবুর রহমান ফারুককে আহবায়ক করে ১৯ সদস্য বিশিষ্ট একটি সমন্নয় কমিটি গঠন করা হয়। সমন্নয় কমিটিতে এডভোকেট এবাদুর রহমান চৌধুরীকে প্রধান উপদেষ্টা রাখা হয়।
আপনার মন্তব্য