সুনামগঞ্জ প্রতিনিধি

০২ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৩৩

সুনামগঞ্জে ডলুরা-বালাট বর্ডার হাটের ক্রেতা-বিক্রেতা কার্ড বিতরণ শুরু

সুনামগঞ্জ সদর উপজেলাধীন ডলুরা-বালাট বর্ডার হাটের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে নতুন ইস্যুকৃত কার্ড বিতরণ শুরু হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নতুন ইস্যুকৃত কার্ড বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এসময় উপস্থিত ছিলেন ২৮ ব্যাটালিয়ন বর্ডার গার্ডের অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হারুন অর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমান, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার  ইয়াসমিন নাহার রুমা, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যমকর্মী।

আপনার মন্তব্য

আলোচিত