নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০১৯ ২১:১০

শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা থেকে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সোমবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন এএসপি মো. আব্দুল খালেক।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন বিরাহীমপুর বাজারস্থ সেলিম মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. জামাল হোসেন(২৩), পিতা- মো. ফরিদ মিয়া, সাং- শ্যামলী আবাসিক এলাকা, ০৫ নং ওয়ার্ড, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত