গোলাপগঞ্জ প্রতিনিধি

০২ সেপ্টেম্বর, ২০১৯ ২২:২৯

গোলাপগঞ্জে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে নূর আলম (২৫) নামে ধর্ষণ মামলার এক আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২সেপ্টেম্বর) ভোরে উপজেলার ফুলবাড়ী পূর্বপাড়ার বাইদ্দা কলোনী থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নূর আলম উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের পূর্বপাড়ার বাইদ্দা কলনীর মৃত জয়নাল আবেদিনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি পূর্ব পাড়ার এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অজ্ঞাত এক হোটেলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় বিকেলে ভিকটিমের মা লাকি মনি নূর আলমকে আসামি করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি ধর্ষণ মামলা (মামলা নং-০১/০১-০৯-১৯) দায়ের করেন। এরই পরিপেক্ষেতে সোমবার ভোরে ফুলবাড়ী পূর্বপাড়ার বাইদ্দা কলোনী থেকে নুর আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান বলেন, আসামিকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত