০২ সেপ্টেম্বর, ২০১৯ ২২:৪১
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সনাকের আয়োজনে ও টিআইবির (ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) সহযোগিতায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাখাওয়াৎ হোসেন এর সভাপত্বিতে স্বাগত বক্তব্যে রাখেন সনাক সহ সভাপতি জনাব দ্বীপেন্দ্র ভট্টাচার্য।
এসময় বক্তব্য রাখেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মহসিন আহমদ, মেডিক্যাল অফিসার ডা. সাজ্জাদুর, সনাক সদস্য বদরুল আলম, স্বজন (স্বচ্ছতার জন্য নাগরিক) সদস্য সৈয়দ ছায়েদ আহমদ, দুপ্রক (দুর্নীতি প্রতিরোধ কমিটি) শ্রীমঙ্গল উপজেলার সাধারন সম্পাদক আব্দুর রউফ তালুকদার, স্বাস্থ্য কমপ্লেক্সেও তথ্য কর্মকর্তা আনোয়ার গাজী প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন টিআইবির এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী।
আপনার মন্তব্য