১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৩৩
এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ফেন্সিডিলসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন খোজার এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করে র্যাব-৯। ওই সময় খোজার খলা মারকাস জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ১৩৫ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয় লব্ধ নগদ ১৩ হাজার টাকাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত আসামির নাম ও ঠিকানা- মো. নয়ন মিয়া (৪৮), পিতা- মৃত মোস্তাজ উদ্দিন, সাং- আখালিয়া, থানা- মাধবদী, জেলা- নরসিংদী, বর্তমানে গ্রাম- গজুঘাট, থানা-বিয়ানীবাজার, জেলা- সিলেট।
উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে ে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
আপনার মন্তব্য