০২ সেপ্টেম্বর, ২০১৫ ২০:২০
দক্ষিণ সুরমা কলেজে বহিরাগতদের অনধিকার প্রবেশ অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও পুলিশ প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে আজ বুধবার দক্ষিণ সুরমা কলেজের সামনে কলেজ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মোঃ শামসুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক মোঃ মুহিবুর রহমানের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন অধ্যাপক মামুনুর রশীদ, শাহানা বেগম, মতিউর রহমান, আশফাকুল হক, সাব্বির আহমদ, রাহেনা হক, সালমা ইয়াসমিন, মতিলাল দাস, মুহিবুর রহমান, এ জেড এম ওবায়দুল্লাহ, আতাউর রহমান, জয়নুল ইসলাম, সুবাস চন্দ্র সাহা, শফিকুল ইসলাম, কাজী রানা ধর, কানিজ ফাতেমা, সুন্তা রানী চৌধুরী, পলাশ রঞ্জন দাশ, ময়নুল হক, সাহেদ আহমদ, আব্দুল বাতেন, আলতাফ হোসেন, উর্মি লাবনী চক্রবর্তী, মোবারক হোসেন, ফাতেমা খানম, শাহরিয়ার খান, আতাউর রহমান ভূইয়া।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলতাফুর রহমান, হুমায়ারা বেগম খান, বিশ্বজিৎ দাস, মাহবুবা বেগম, মাহমুদ সুলতান, ফারজানা ইয়াসমিন, শিল্পী মালাকার, ফারহানা আক্তার, জাহেরা বেগম, বিপ্লব দেব, শুকরিয়া জাহান, সুনিয়া অর্জুন, নিপু দাস, নূরজাহান খাতুন, দক্ষিণ সুরমা কলেজের গর্ভনিং বডির সদস্য আব্দুস সালাম মর্তু, শাহ নিজাম উদ্দিন, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুুল সালাম এছাড়া কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পরবর্তীতে যে কর্মসূচি ঘোষণা করা হবে কালো বেজ ধারণ, সংসদ সদস্য বরাবর স্মারকলিপি, জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি, দক্ষিণ সুরমা বিভিন্ন প্রতিষ্ঠানে মতবিনিময়, দক্ষিণ সুরমা উপজেলা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের সাথে মতবিনিময়, সাংবাদিকদের সাথে মতবিনিময়, কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি, পূর্ব ঘোষিত পাঠদান বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।
তবে কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
আপনার মন্তব্য