১৪ ডিসেম্বর, ২০১৯ ২১:২১
সুনামগঞ্জের ছাতকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
আরও বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ওসি(অপারেশন)কাজী গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, আফজাল হোসেন, প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, পিআইও মাহবুব রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মতিউর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদের, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তাফা আহসান হাবিব, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আওলাদ হোসেন মাষ্টার, আখলাকুর রহমান, মুরাদ হোসেন বিল্লাল আহমদ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, হেলালুল ইসলাম, বঙ্কিম আচার্য্য, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বাবুল রায়, সহকারী শিক্ষক প্রণব দাস মিটু প্রমুখ।
আপনার মন্তব্য