হবিগঞ্জ প্রতিনিধি

১৪ ডিসেম্বর, ২০১৯ ২১:৫৪

হবিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে তারুণ্য বার্তা'র মোড়ক উন্মোচন

শহীদ বুদ্ধিজীবী দিবসে একাত্তরের সকল শহীদদের উৎসর্গ করে প্রকাশিত হয়েছে তারুণ্য সোসাইটির অনিয়মিত সাহিত্য পত্রিকা তারুণ্য বার্তা'র ৯ম সংখ্যা।  

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও হবিগঞ্জ পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান মিজান।


তারুণ্য সোসাইটির সভাপতি আবিদুর রহমান রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতিত্ব সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কবি তাহমিনা বেগম গিনি, সহযোগী অধ্যাপক আল্পনা কর্মকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, ক্রীড়া ব্যক্তিত্ব জয়নাল আবেদিন তপু, তারুণ্য সোসাইটির তত্ত্বাবধায়ক শেখ ওসমান গনি রুমী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত