গোয়াইনঘাট প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০১৯ ১২:৪০

গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বিজয় দিবস

সিলেটের গোয়াইনঘাটে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হচ্ছে দিবসটি।

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুরু হয়।

সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদের নেতৃত্বে শুরুতেই উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে উপজেলা প্রশাসনের তরফ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়।

এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের কার্যালয়, গোয়াইনঘাট থানা, গোয়াইনঘাট প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষক সমিতি, পশ্চিমা জাফলং ইউনিয়ন আওয়ামী লীগ, পাথর শ্রমিক ইউনিয়ন, ট্রাক-শ্রমিক গোয়াইনঘাট উপজেলা পশ্চিম উপ-কমিটি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, গোয়াইনঘাট সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং প্রশাসনিক বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ ও শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়।

সকাল ১০টায় পুলিশ, আনসার ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ক্রীড়া প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) লুচি কান্ত হাজং, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, ইন্সপেক্টর তদন্ত হিল্লোল রায়, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল হক, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল মালিক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ইউসুফ কামাল, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, মুজিবুর রহমান, সুবাস দাস,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সালিকুর রহমান, গোয়াইনঘাট ট্রাক শ্রমিক নেতা মো. কুতুবউদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত