রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং

১৬ ডিসেম্বর, ২০১৯ ১৬:৫৯

বানিয়াচংয়ে বিজয় দিবসেও পতাকা উঠেনি আওয়ামী লীগ কার্যালয়ে!

সোমবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে বিজয় উৎসবে মেতেছে দেশবাসী। বিজয় দিসব উপলক্ষ্যে সকল অফিস আদালত, সরকারি-বেসরকারি স্থাপনা- সবখানেই উড়ছে লাল-সবুজহের জাতীয় পতাকা। ব্যতিক্রম কেবল বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের কার্যালয়। এখানে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা।

আওয়ামী লীগ বানিয়াচং উপজেলার শাখার এই কার্যালয়টি উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন সংলগ্ন স্থানে হওয়ার পতাকা উত্তোলন করার বিষয়টি সকলের নজড়ে পড়ছে।

সোমবার ( ১৬ ডিসেম্বর) সকাল ১০ টা ৪৫ মিনিটে গিয়ে দেখা যায় কার্যালটি তালাবদ্ধ। কার্যালয়ের সামনে উত্তোলন করা হয়নি জাতীয় পতাকা। বিষয়টি নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, মুক্তিযুদ্ধে যে দলটির অবিস্মরণীয় অবদান রয়েছে সেই দলটির কার্যাালয়ে আজকের এই দিনে জাতীয় পতাকা উত্তোলন না হওয়া দেখে খুব কষ্ট পেয়েছি।

বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টারের বলেন, নিজেদের মধ্যে একটু ফাঁকফোঁকর আর সমন্বয়হীনতার অভাবে এমনটা হয়েছে।

সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না। বিস্তারিত জানতে সভাপতির সাথে কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া বলেন, কার্যালয়েল চাবি কার কাছে আছে সেটা ঠিক মতো বলা যাচ্ছে না। চাবি না পাওয়াতে এমনটা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত