কানাইঘাট প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০১৯ ১৭:৩৫

কানাইঘাটের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ

সিলেটের কানাইঘাট উপজেলার ৪নং সাতবাঁক ইউপির দরিদ্র, অসহায় ও শীতার্ত তালিকাভুক্ত জনসাধারণের মধ্যে কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ করেছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা কুয়েত প্রবাসী সাইদুল আলম সিদ্দিকী, ফ্রান্স প্রবাসী শামিম উদ্দিন ফারুক, দুবাই প্রবাসী ফখরুল ইসলাম, ফ্রান্স প্রবাসী এ কে এম সালেহ এবং কুয়েত প্রবাসী আবুল মুমিনের আর্থিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

সকাল ১০টায় সাতবাঁক ইউপি কমপ্লেক্স হলরোমে ইউনিয়ন পরিষদের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাতবাঁক ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নানের সভাপতিত্বে ও ইউপি সদস্য শাব্বীর আহমদের পরিচালনায় আলোচনা সভা পরিচালিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৪নং সাতবাঁক ইউপি আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মখদ্দুছ আলী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতবাঁক ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈন উদ্দিন মনই মেম্বার, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুন নুর মেম্বার, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, কানাইঘাটের উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন ইউপি সদস্য হেলাল উদ্দিন মামুন, রইছ উদ্দিন, নজরুল ইসলাম, ফারুক আহমদ, উপজেলা প্রেসক্লাবের সহযোগী সদস্য ইমরানুল করিম প্রমুখ।

আলোচনা সভা শেষে ইউপি কমপ্লেক্স মাঠে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইউপির দরিদ্র, অসহায় ও শীতার্ত জনসাধারণের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত