সিলেটটুডে ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০১৯ ১৮:২০

গোলাপগঞ্জে বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন

সিলেটের গোলাপগঞ্জে এইচ.এম. সেলিম শিশু বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গোলাপগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রেদওয়ান হোসেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব সাংবাদিক এইচ.এম. সেলিম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান, সহকারী শিক্ষিকা ফাহমিদা জান্নাত আসমা, তানজিনা আক্তার তান্নি।

অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফুর রহমান, দুবাই প্রবাসী আব্দুর রহিম, রাসেল আহমদ দুলু, এম এ সামাদ, সালমান আহমদ, সাকিল আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত