গোয়াইনঘাট প্রতিনিধি

১৬ ডিসেম্বর, ২০১৯ ১৮:৫৫

গোয়াইনঘাটে সুরের তালে ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে গোয়াইনঘাটের জাফলং বাউরভাগ হাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে লাঠিবাড়ি খেলা।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এলাকার যুব সমাজের উদ্যোগে অনুষ্ঠিত টাঙ্গাইলের ঐতিহ্যবাহী এ খেলায় স্থানীয় ৩টি লাঠিয়াল দল পরস্পরের মোকাবেলা করে।

ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মিনহাজুর রহমানের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা  হাসান আলীর পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, ব্যবসায়ী জাকির খান, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ছরোয়ারদী, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নজরুল শিকদার প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মহর আলী,আইয়ুব আলী, নুরুল শিকদার,এনায়েত হোসেন লেবু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহজান সিরাজ, সুলেমান শিকদার, ইউপি সদস্য শাহ আলম, আব্দুল হান্নান, যুবলীগ নেতা রাজিবুল হাসান রাজিব, নাজিম উদ্দিন, আমিরুল ইসলাম, আল আমিন, স্বেচ্ছাসেবক লীগ নেতা বিলাল আহমেদ, রিপন আহমদ, রিয়াজুল ইসলাম খোকন, মানবাধিকার কর্মী ফজলুল করিম ফালু, সাহেব আলী, জয়নুদ্দিন, সোহরাব হোসেন প্রমুখ।

খেলা চলাকালে বাদ্যযন্ত্রের সুরের মূর্ছনায় জারি, সারি, বাউল, আধুনিক, লোক সংগীতসহ বিভিন্ন গান পরিবেশন হয়। এছাড়াও ব্যান্ডপার্টির সদস্যদের ঝংকার তুলা সূরের সাথে আনন্দ উপভোগ করেন সমবেত কয়েক হাজারো সারিবদ্ধ বিনোদন প্রেমী। অনুষ্ঠিত লাঠিবাড়ি খেলায় আনোয়ার হোসেন লাঠিয়াল ঝুটি বিজয়ী হয়।

আপনার মন্তব্য

আলোচিত