সিলেটটুডে ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০১৯ ২৩:২২

পরিবেশ রক্ষায় এসডিও’র মাস্ক বিতরণ

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে পরিবেশ ও বায়ু দূষণ প্রতিকারে সচেতনতামূলক র‌্যালি ও বিভিন্ন পেশাজীবী, পুলিশ প্রশাসন, আনসার বাহিনী, ফায়ার সার্ভিসের সদস্য এবং রিক্সা, সিএনজি, ভ্যান চালকদের মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।

সিলেট ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি রুহুল আমিন স্বপনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ও সংগঠনের প্রধান উপদেষ্টা তোফায়েল আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক আজহার মাহমুদ, সহ-সমাজ কল্যাণ সম্পাদক ওয়াহিদুর রহমান, অর্থ সম্পাদক মনির হোসাইন, প্রচার সম্পাদক আল-শাহেদ, সহ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আবু বক্কর, অফিস সম্পাদক তুহিন আহমদ, সহ-অর্থ সম্পাদক শাহিনুর রহমান ও নির্বাহী সদস্য সুমন আহমেদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত