জুড়ী প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০১৯ ১২:৩৭

জুড়ীতে শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজারের জুড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে 'প্রবাসী সমাজ কল্যাণ পরিষদে' উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার সাগরনাল ইউপির মোকাববাড়ী বাজারে 'প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের' আয়োজনে গরীব, অসহায়, এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা পসেন জিং সিংহ এর পরিচালনায় ও সাবেক ইউপি সদস্য ও সিনিয়র উপদেষ্টা মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোংখাম নীলমনি সিংহ, (অব.) অতিরিক্ত সচিব ও উপদেষ্টা মিথ সমাজ কল্যাণ সংঘ (মিসক)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, পৃষ্ঠপোষক সুহেল আহমদ, কোষাধ্যক্ষ নিপুল মনি দেব নাথ ও জুবেল মিয়াসহ পরিষদের সকল সদস্যরা।

আপনার মন্তব্য

আলোচিত