মাধবপুর প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০১৯ ১৪:৫৩

মাধবপুরে বিজয় দিবস পালিত

হবিগঞ্জের মাধবপুর যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ঢাকা-সিলেট মহাসড়কসহ শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান, সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার, ক্যাপ্টেন (অব.) কাজী কবির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মো. মুসলিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম প্রমুখ।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সামনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রদশর্নী দেখান।

আপনার মন্তব্য

আলোচিত