১৭ ডিসেম্বর, ২০১৯ ১৮:২৬
সিলেটে বিএনপির বিক্ষোভ থেকে ককটেল বিস্ফোরনের ঘটনায় দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন দলটির ৩০ নেতা। বুধবার হাই কোর্টের বিচারপতি ওবায়দুল হক ও জহিরুল হকের আদালতে জামিন আবেদন করলে আদালত তাদের ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর হয়।
জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জামিন পাওয়া নেতারা হচ্ছেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপি নেতা আবুল কাহের চৌধুরী শামীম, আলী আহমদ, কাইয়ুম চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মিফতাহ সিদ্দিকী, এমরান আহমদ চৌধুরী, নজিবুর রহমান নজিব, নুরুল আলম সিদ্দিকী খালেদ,আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুশ কাশেম, শামীম আহমদ, সাইদুর রহমান ভুদুরি, আলতাফ হোসেন সুমন, সুদিপ জ্যোতি এষ, আফসর খান, ওলি চৌধুরী ,ফজলে রাব্বী আহসান, লিটন আহমদ, আশরাফ উদ্দিন রুবেল, ফাহিম রহমান মৌসুম, আশরাফ হোসেন টিটু, নুরুল ইসলাম লোকমান, জাহেদ আহমদসহ ৩০ জন।
গত ১২ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজের প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐদিন রাতেই ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হাতবোমার বিস্ফোরণ ও নাশকতার মামলা দায়ের করেন কোতোয়ালি থানার এসআই অঞ্জন কুমার দাস।
আপনার মন্তব্য