নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০১৯ ২২:২৯

শাহজালাল সারকারখানায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ২টি প্রকল্পের উদ্বোধন

সিলেটের ফেঞ্চুগঞ্জের শাহজালাল সারকারখানায় হাসপাতাল ও ভিআইপি অতিথি অভন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। এ দুটি প্রকল্পে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ৮ কোটি টাকা। এরমধ্যে ৪ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে হাসপাতাল ও  ৪ কোটি ২০ লক্ষা ব্যয়ে ভিআইপি অতিথি ভবন নির্মাণ করা হচ্ছে।

মঙ্গলবার সকালে এই দুটি প্রকল্পের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, ফেঞ্চুগঞ্জে শাহজালাল সারকারখানা স্থাপন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার প্রমাণ। সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে এ কারখানাটি স্থাপন করা হয়েছে। এ কারখানার উৎপাদন যাতে কোন অবস্থায় ব্যাহত না সে বিষয়ে কারখানার কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, এ কারখানা থেকে উৎপাদিত সার প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। এতে কৃষকদের সারের চাহিদা পূরণ হচ্ছে। এ সারকারখানা উৎপাদন লক্ষ্যমাত্র অবশ্যই পূরণ করতে হবে। সিলেট-৩ নির্বাচনী এলাকায় ৯ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে বলেও জানান তিনি।

ফেঞ্চুগঞ্জ শাহজালার সারকারখানার সিবিএ সভাপতি আব্দুল মালেক চৌধুরীর সভাপতিত্বে ও মাহফুজুর রহমান জাহাঙ্গীর এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ মনিরুল হক, জি.এম প্রশাসন মিজানুর রহমান, কমিউনিটি নেতা স্যার এনামুল ইসলাম, নাদির আহমদ খান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোঃ বদরুজ্জামান, সারকারখানা হাসপাতালের ডাক্তার মুজিবুর রহমান। অন্যান্যের বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মিছবাহ আহমদ চৌধুরী, মীর শাখাওয়াত হোসেন তরু, মামুন আহমদ নেওয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিব উদ্দিন বাদল, সাংগঠনিক সম্পাদক নুরুর ইসলাম খোকন, কোষাধ্যক্ষ ডিএম ফয়ছল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আলতাউর রহমান রুনু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন প্রমুখ। এ সময় সারকারখানার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সরকারখানা মাঠ সংলগ্ন একটি ভবনে রেডরোজ কিন্ডারগার্টেন স্কুলের উদ্বোধন করা হয়। পরে ১ কোটি ৬ লক্ষ টাকা ব্যয়ে পুরান বাজারে পিপিএম উচ্চ বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।

আপনার মন্তব্য

আলোচিত