জুড়ী প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০১৯ ২২:৩৯

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত ৩

মৌলভীবাজারের জুড়ীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হহয়েছেন।

মঙ্গলবার (১৭ডিসেম্বর)বিকাল ৪টায় জুড়ী উপজেলার বাছিরপুর পয়েন্টে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাংকুল ব্রিকফিল্ডের একটি ট্রাক বড়লেখায় যাওয়ার পথে বিপরিত দিক থেকে আসা একটি মটরসাইকেলকে ধাক্কা দিলে মটরসাইকেলে থাকা দুই যুবক ও ট্রাক চালক আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আংকাজনক বলে জানা যায়।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদেরকে সিলেট পাঠানো হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে, আহত  মটরসাইকেলের আরোহী দুই যুবকের বাড়ী বড়লেখা উপজেলার ডিমাই গ্রামে।

আপনার মন্তব্য

আলোচিত